বার্ষিক সভা - ২০২৬ (জানুয়ারি)
৩ জানুয়ারি ২০২৬ কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের বার্ষিক ২০২৬ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের কার্যক্রমকে আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে নিয়মিত মাসিক মিটিং আয়োজনের বিষয়ে
গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় দুর্যোগ মোকাবিলা কার্যক্রম, সহ-শিক্ষা কার্যক্রম এবং স্বেচ্ছাসেবীদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং মতবিনিময়ের মাধ্যমে কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সর্বদা অঙ্গীকারবদ্ধ।