• Call: +8801734971011
  • Email: rcykaliakair@gmail.com
ইউএনও মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - ২০২৫
Date: 24-12-2025
ইউএনও মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - ২০২৫

২৪ ডিসেম্বর ২০২৫ কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান উপদেষ্টা ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এ এইচ এম ফখরুল হোসাইন স্যারের সঙ্গে কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এ সময় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কালিয়াকৈরে উপজেলা যুব রেড ক্রিসেন্টের চলমান ও ভবিষ্যৎ মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আমরা তাঁর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।