• Call: +8801734971011
  • Email: rcykaliakair@gmail.com
কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড তে আমরা
Date: 23-10-2025
কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড তে আমরা

২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যায় গাজীপুর জেলার কোনাবাড়ি আমবাগ এলাকায় নজরদিঘী উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
🕢 আগুন লাগার সময়: সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে
🚒 অগ্নি নির্বাপণে অংশগ্রহণ করে: ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
👥 যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল: মোট ১৮ জন সদস্য
📌 রাত ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পর গাজীপুর যুব রেড ক্রিসেন্ট ইউনিট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কালিয়াকৈর উপজেলা দল -এর স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন এবং রাত ৮টা ১০ মিনিটে সেখানে পৌঁছে কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দল পুরো রাত কাজ করে। পরিশেষে ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং তখন আমাদের স্বেচ্ছাসেবক দল কার্যক্রম সমাপ্ত করে।
⛑️ মানবতার সেবায়, দুর্যোগে পাশে — যুব রেড ক্রিসেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।