চন্দ্রা সরকারি হাই স্কুলে তিনদিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
গাজীপুর রেড ক্রিসেন্ট এর সহযোগীতায় চন্দ্রা সরকারি হাই স্কুল, কালিয়াকৈর-এ গত ২৮-০৯-২৫ থেকে ৩০-০৯-২৫ পর্যন্ত সফলভাবে (৩) তিনদিনব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক ও
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ২০২৫ সম্পন্ন হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবতার চেতনা, জরুরি মুহূর্তে প্রাথমিক সেবার জ্ঞান এবং স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে কাজ করেছে কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।