৫ অক্টোবর ২০২৫ কালিয়াকৈর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের মাসিক সভার এর ব্যবস্থা করা হয়।
উক্ত সভায় দুর্যোগ মোকাবিলা, টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন, সহ-শিক্ষা কার্যক্রম, স্বেচ্ছাসেবীদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয় একই সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থাকা উপজেলা দলনেতা প্রান্ত সাহা-কে তার আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়ে বিদায় দেওয়া হয় তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আমাদের সাথে গাজীপুর ইউনিট থেকে উপস্থিত ছিলেন –

উপ-যুব প্রধান-২, রায়হান হোসেন রিজন - যুব কার্যনির্বাহী কমিটি।

বিভাগীয় প্রধান - দুর্যোগ ও মানবিক ব্যবস্থাপনা, আবু হুরায়রা নাদভী।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা টিমের দলনেতা (ভারপ্রাপ্ত) সবুজ হোসেন সহ উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সর্বদা অঙ্গীকারবদ্ধ।